ছন্দা চট্টোপাধ্যায় বিউট্রা (Chhanda Chattopadhyay Bewtra)
Publisher: Parabaas / পরবাস
Year Published: 2021
Category: ভ্রমণ / Travelogue
Sub-category:
Type: Book
এই বইটির ভ্রমণ নির্ঘন্টে রয়েছে তাড়োবা থেকে টিমবাকটু, ছত্রিশটি যাত্রার বৃত্তান্ত। লেখক যেখানেই গেছেন সেখানকার মাটির কাছাকাছি বাস করা মানুষদের সঙ্গে আলাপ করার চেষ্টা করেছেন। তাদের ভাষা, সমাজ, সংস্কৃতির খোঁজ নিয়েছেন। শুধু মানুষ নয়, মুগ্ধ হয়ে দেখেছেন পশুপাখি, প্রকৃতি। শহর ছেড়ে রওনা দিয়েছেন দেশটির দুর্গম অন্তঃস্থলে। ভ্রমণকাহিনী যে এত সরস ও মনোরম হতে পারে না পড়লে বিশ্বাস করা মুশকিল। লেখাগুলি যেন পাঠকের হাত ধরে পৃথিবীর আনাচকানাচে, নদী, পাহাড়, জঙ্গলে বেড়াতে নিয়ে যায়।
আংশিক ভ্রমণতালিকা: আমাজন, আলাস্কা, আর্জেন্টিনা, অ্যান্টার্কটিকা, গ্যালাপাগোস, ইয়াংজি, ম্যাডাগাস্কার, ঘানা, টিমবাকটু, তাড়োবা, মস্কোর মেট্রো, মনওয়ি (জনসংখ্যাঃ ১), বোর্নিও, পাপুয়া-নিউ গিনি, পেট্রা, ইরান, জেরুসালেম, মায়ানমার, শ্রীলঙ্কা, চিলিকা, সালিম আলি পার্ক, কচ্ছ, করবেট, হাওয়াই, কোস্টা রিকা, পোর্টো রিকো, ইস্তানবুল, ভুটান, গির, জিব্রালটার, ইন্দোনেশিয়া,... সঙ্গে তিনশোর বেশি সুন্দর সুন্দর ছবি। সংগ্রহ করে রাখার মতো বই, যা বার বার পড়তে ইচ্ছে করবে।
Stock: 3