বেদখল ও অন্যান্য গল্প

বেদখল ও অন্যান্য গল্প

সিদ্ধার্থ মুখোপাধ্যায় (Siddhartha Mukhopadhyay)

Publisher: Parabaas / পরবাস
Year Published: 2026
Category: গল্প / Story
Sub-category:
Type: Book

বেদখল হয়ে যাচ্ছে সেই মফস্‌সল শহর, নদীর ধার, সাপচলা রাস্তা, কাকচক্ষু পুকুর ঘিরে একগুচ্ছ একতলা দোতলা বাড়ি। সন্ধেবেলা সেখানে শাঁখ বাজত, বাড়ির সামনে এক ফালি জমিতে রাঙাজবা, শিউলি আর গোলাপ ফুটত। এক সময় সেখানে কিছু সহজ-সরল মানুষজন বসবাস করত। এই সংকলনের গল্পগুলি তাদের সম্পর্কের সংঘাত, টানাপোড়েন, ভালবাসা, মন্দবাসার। বড়ো শহরের বাসিন্দারা তাদের দিকে অনুকম্পার চোখে তাকায়, কিন্তু মনে মনে তাদের হিংসা করে। তবে তারাও কি গল্পে আসতে চায় না! ঠেলাঠেলি করে ঠিক ঢুকে পড়ে। প্রসঙ্গত এই সংকলনের শেষ গল্পটির নাম ‘বেদখল’। বাস্তুচ্যুত হয়ে হারিয়ে যাওয়ার আগে গল্পগুলি একত্র করে রাখা হল।


সিদ্ধার্থ মুখোপাধ্যায়, ১৯৬৪ সালে পশ্চিমবঙ্গের চন্দননগরে জন্ম। শিবপুর বি ই কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বম্বে আই আই টি থেকে এম টেক এবং পরে মুম্বাইয়ের হোমি ভাবা ন্যাশানাল ইনস্টিটিউট থেকে পি এইচ ডি। কর্মোপলক্ষ্যে চল্লিশ বছর মুম্বাইতে বসবাস। নব্বইয়ের দশক থেকে মুম্বাইয়ের একাধিক বাংলা সাহিত্য আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ। পরবাস, মুম্বাই থেকে প্রকাশিত বম্বেডাক এবং কলকাতার অন্যান্য বাণিজ্যিক ও অবাণিজ্যিক পত্র পত্রিকায় নিয়মিত লেখালিখি। শারদীয়া আনন্দবাজার পত্রিকা, শারদীয় দেশ, দেশ সাধারণ সংখ্যা, আনন্দবাজার রবিবাসরীয়, সানন্দা এবং আরও আনন্দ অ্যাপ মিলিয়ে আনন্দবাজার গ্রুপের বিভিন্ন পত্রিকায় ইতিমধ্যে প্রায় দুই ডজন গল্প ছাপা হয়েছে। গল্পগুলি পাঠকমহলে যথেষ্ট চর্চিত ও প্রশংসিত। প্রকাশিত গল্প সংকলন: রূপকথা ট্রাভেলস (সৃষ্টিসুখ), উপন্যাস: পরিক্রমা (পরবাস), কবিতা সংকলন: বলে যাই, ভালবাসি (কালধ্বনি)।


Price : Rs. 275

Stock: 3


Copyright © 2026 Sundarban.com