চম্পাকলি আইয়ুব — Parabaas
Year published: 2026
Category: স্মৃতি / Memoir
বিখ্যাত রবীন্দ্রসাহিত্য বিশেষজ্ঞ আবু সয়ীদ আইয়ুবের সহধর্মিণী গৌরীর কর্মজীবন ছিল বৈচিত্রময়। শাশুড়ি-মাকে নিয়ে চম্পাকলির স্মৃতিচারণা ও তাঁদের পরস্পরকে লেখা চিঠিপত্র থেকে গড়ে ওঠে তৎকালীন সমাজ ও রাজনীতির পরিপ্রেক্ষিতে গৌরীর কর্মজীবন ও ব্যক্তিজীবনের একটি স্পষ্ট চিত্র।
সৈয়দ মুজতবা আলী, গৌরকিশোর ঘোষ, নীরদচন্দ্র চৌধুরী, কৃষ্ণ কৃপালনি, রাণী চন্দ, সুচিত্রা মিত্র ও শঙ্খ ঘোষের মতো সাহিত্য-সংস্কৃতি জগতের বহু বিখ্যাত ব্যক্তি ছিলেন গৌরী আইয়ুবের গুনমুগ্ধ বন্ধু। তাঁদের কয়েক জনের লেখা তেত্রিশটি চিঠিও রয়েছে এই বইটিতে যা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে পাঠককে পরিচয় করিয়ে দেবে গৌরী আইয়ুবের চিন্তা-ভাবনা ও কর্মকাণ্ডের সঙ্গে।
সারা ভারতে ফ্রি শিপিং!!
Stock: 2