সেরেঙ্গেটির চোরাশিকারি সেরেঙ্গেটির চোরাশিকারি

সেরেঙ্গেটির চোরাশিকারি

নূপুর রায়চৌধুরী (Nupur Raychowdhury)

Publisher: Parabaas / পরবাস
Year Published: 2024
Category: উপন্যাস / Novel
Sub-category: কিশোর অ্যাডভেঞ্চার
Type: Book

টগবগে আইরিশ যুবক ফ্যারেল ডয়েল জঙ্গলের টানে ঘর ছাড়ে। কেনিয়ার মাসাইমারা হয়ে পৌঁছোয় তানজানিয়ার বিখ্যাত অরণ্য সেরেঙ্গেটিতে। হিংস্র একন আবারা ও তার চোরাশিকারি দলের নির্বিচার হত্যালীলার হাত থেকে সেরেঙ্গেটির চিতা ও অন্যান্য বন্যজন্তু বাঁচানোর দায়িত্ব বনদপ্তরের কর্তা থাবিত দিলেন ফ্যারেলকে। এই অভিযানে ফ্যারেল সঙ্গী হিসেবে পেল তার সবথেকে প্রিয় এবং কাছের বন্ধু কওমে ইস্যুয়ালাকে।



চোরাশিকারি দলের সঙ্গে ফ্যারেলদের মোকাবিলার এই গল্পে পরতে পরতে উত্তেজনার উপাদান, বেশ কিছু রুদ্ধশ্বাস মুহূর্ত আর পুরো কাহিনি জুড়ে সেরেঙ্গেটির অরণ্যের বাঙ্ময় উপস্থিতি। সেখানকার নিসর্গ, সেখানকার জীবজগৎ, উদ্ভিদকুল, মাসাই সমাজের টুকরো ছবি। এছাড়া আছে অমার্জনীয় হিংস্রতা, শঠতার পাশাপাশি বন্ধুত্ব, মনুষ্যত্বের অসাধারণ নিদর্শন। আছে ঘোরতর বিপদের মুখ থেকে প্রায় অলৌকিক উদ্ধারের রোম খাড়া করা বর্ণনা।



আফ্রিকার বিপদসংকুল অরণ্যের বুকে হার মানতে না শেখা ফ্যারেল আর কওমের অ্যাডভেঞ্চারের এই দুরন্ত কাহিনি শুধু কিশোর-কিশোরীদের নয়, বড়োদেরও মুগ্ধ করবে। আর সেই সঙ্গে অরণ্যের স্বাধীনতা যে মানবসভ্যতা রক্ষা করার জন্য এক অপরিহার্য শর্ত, সেই জরুরি বার্তাটুকু সকলের কাছে আরো একবার পৌঁছে যাবে।




নূপুর রায়চৌধুরীর জন্ম ও পড়াশুনো কলকাতায়। প্রেসিডেন্সি কলেজ ও পরে বালিগঞ্জ সায়েন্স কলেজে। বোস ইনস্টিটিউট থেকে ডক্টরেট করে বিশ্বভারতীর শিক্ষাভবনের বোটানি ডিপার্টমেন্টে শিক্ষকতা করেছেন। তারপরে বায়োমেডিক্যাল সায়েন্সে গবেষণার কাজে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ও ইউনিভার্সিটি অফ মিশিগানে দীর্ঘদিন কাজ করেছেন। বর্তমানে মিশিগানের বাসিন্দা।

Buy in India (Free Shipping) Sundarban.com 


Price : Rs. 300

Stock: 3


Copyright © 2026 Sundarban.com