সমরেন্দ্র নারায়ণ রায় (Samarendra Narayan Roy)
Publisher: Parabaas / পরবাস
Year Published: 2021
Category: গল্প / Story
Sub-category:
Type: Book
সমরেন্দ্র নারায়ণ রায়ের Memories of Madhupur: Mid-Century Vignettes from East of India-র পরে এই বাংলা বইটি মধুপুরের আরও নতুন কাহিনী নিয়ে পাঠকের দরবারে হাজির। ইংরিজি বইটির মতো এটাতেও আছে মধুপুরের ও আশপাশের অঞ্চলের নানা শ্রেণীর মানুষের কাহিনী; সবই লেখকের মধুপুরের সঙ্গে অন্তরঙ্গ স্মৃতির ফসল। বিভূতিভূষণের নিশ্চিন্দিপুর, আর. কে. নারায়ণের মালগুড়ির মতো মধুপুরও পাঠকদের হৃদয়ে জায়গা করে নেবে। সঙ্গে আছে শিল্পী দীপঙ্কর ঘোষের অনেকগুলি অনবদ্য রঙিন ছবি । লেখকের বাল্যজীবন ব্যতিক্রমী। বিলিতি আমলের রিটায়ার্ড জেলা ম্যাজিস্ট্রেট দাদুর কাছে বারো বছর বয়েস অবধি মধুপুরের বাড়িতেই পড়াশোনা করেছেন--গণিত, সংস্কৃত, ইংরিজি। বাকি সময় অবাধ স্বাধীনতায় মিশেছেন স্থানীয় ছেলে, মেয়ে--নানা শ্রেণীর নানা বয়েসের মানুষের সঙ্গে। পরিচিত হয়েছেন আঞ্চলিক লোককথার সঙ্গে। সংবেদী মন, তীক্ষ্ণ মেধা ও জোরালো কলমের সুচারু মিশেলের ফলশ্রুতি এই মনকাড়া পাঁচালিগুলি।
প্রচ্ছদ ও অলংকরণ : দীপঙ্কর ঘোষ
Stock: 3