তথাগত মুখশ্রীটি ও অন্যান্য গল্প (Tathagata Mukhashreeti o Anyanya Galpa)

তথাগত মুখশ্রীটি ও অন্যান্য গল্প (Tathagata Mukhashreeti o Anyanya Galpa)

দিবাকর ভট্টাচার্য (Dibakar Bhattacharya) — Parabaas

Year published: 2022

Category: গল্প / Story

রাশি রাশি কথা অন্ধকারে ফেলে রেখে দিয়ে গিয়েছিলেন দিবাকর—তাঁর অজস্র লেখাপত্রে। সেই লেখাপত্রগুলিকে আলোয় এনেছিলেন নবারুণ ভট্টাচার্য, চরাচরসারে ব‌ইটি প্রকাশ করে। সুনীল গঙ্গোপাধ্যায় ব‌ইটির উচ্ছ্বসিত প্রশংসা করে লেখেন—‘এই লেখকের সমস্ত লেখা প্রকাশিত হ‌ওয়া উচিত’। অধ্যাপক চিন্ময় গুহ তাঁর হে অনন্ত নক্ষত্রবীথি ব‌ইটিতে দিবাকরের লেখা সম্পর্কে লিখলেন—‘কখনো আর্তনাদ কখনো মন্ত্র কখনো রক্তমাংসের গভীর থেকে জেগে ওঠা ঘূর্ণি’। বাংলাসাহিত্যের এই তিন শীর্ষপুরুষের গভীর বীক্ষায় দিবাকরের লেখাপত্র সন্ধিৎসু পাঠকের প্রত্যক্ষে এল। দিবাকর তাঁর এইসব গল্পগুলির বীজ কুড়িয়ে নিয়েছিলেন বহু বিচিত্র স্থান থেকে। যা কিনা বার্ট্রান্ড রাসেল, হেরমান হেস, হ্যান্স আন্ডারসেন প্রমুখের ছোটোগল্পের থেকে বাইবেল, জাতক, লাতিন আমেরিকান লোককথার মতো অতিভিন্নতায় ব্যাপ্ত। তা ছাড়া দিবাকরের নিজের জীবন দিয়ে আহরণ করা অভিজ্ঞা তো আছেই।


Rs. 250

Stock: 3


Copyright © 2026 Sundarban.com